০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবিপ্রবিতে ছাত্রশিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

Nurunnobi
  • Update Time : ০৭:২৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / ৪৪৩ Time View

oplus_1024

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ১৭তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের জন্য “নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন” শীর্ষক একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের ব্যানারে টিচার্স ট্রেনিং কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি সিরাজুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, ব্রিটিশ কাউন্সিলের সাবেক ট্রেইনার ইঞ্জিনিয়ার নাইম হোসেন এবং পাবনা শহর ছাত্রশিবিরের সভাপতি গোলাম রহমান জয় প্রমুখ।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি তুষার মাহমুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের স্বপ্ন দেখতে হবে, এবং সেই স্বপ্ন পূরণে থাকতে হবে পরিশ্রম ও পরিকল্পনার সমন্বয়। সুনির্দিষ্ট লক্ষ্য ও রোডম্যাপ ছাড়া ক্যারিয়ার গড়ার স্বপ্ন কখনো সফল হয় না। তাই এখন থেকেই তোমাদের আত্মপ্রস্তুতি শুরু করতে হবে।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ১৭তম ব্যাচের নারী শিক্ষার্থীদের অংশগ্রহণসহ প্রায় ৪০০ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এসময় শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণও বিতরণ করা হয়।

Tag :

Share This Post

About Author Information

পাবিপ্রবিতে ছাত্রশিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

Update Time : ০৭:২৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫