০৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনার রামকৃষ্ণ সেবাশ্রমের কুমারী পূজা অনুষ্ঠিত

Nurunnobi
  • Update Time : ০৯:৩৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
  • / ৯৪ Time View

পাবনা প্রতিনিধি ।
নারীতে ‘পরমার্থ দর্শন ও পরমার্থ অর্জন’-এই বিশ্বাস নিয়ে শারদীয় দুর্গোৎসবের অষ্টমী তিথিতে কুমারী রূপে দেবী দুর্গার বন্দনার মাধ্যমে পাবনার রামকৃষ্ণ সেবাশ্রমে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা।

বেলা ১১টায় শুরু হয় পূজার আয়োজন। প্রথম বারের মত এ মিশনে এবার কুমারী দেবীর আসনে ছিল পাঁচ বছর বয়সী শ্রেয়া কলাপাত্র, তার শাস্ত্রীয় নাম হয়েছে সুভাগা।

পূজার আগে কুমারীকে স্নান করিয়ে নতুন লাল শাড়ি, গহনা, পায়ে আলতা, ফুলের মালা এবং অলঙ্কারে সাজানো হয় দেবীরূপে। পদ্মফুল হাতে দেবী পূজার আসনে বসার পর মন্ত্রোচ্চারণ আর স্তুতিতে তার বন্দনা করেন পূজারিরা। আর এই পূর্জা দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভীড় ছিল।

Tag :

Share This Post

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাবনার রামকৃষ্ণ সেবাশ্রমের কুমারী পূজা অনুষ্ঠিত

Update Time : ০৯:৩৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩