০৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় ৫বছরের শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার

Nurunnobi
  • Update Time : ০৮:০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
  • / ১১৭ Time View

নিজস্ব প্রতিনিধি :

পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়নে ৫বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে। ঘটনার ১২ঘন্টা অতিবাহিত হওয়ার পুর্বেই ধর্ষক কে গ্রেফতার করেছে আমিনপুর থানা পুলিশ।

ভুক্তভোগী শিশুটির পরিবার সুত্রে জানা যায়, গত শুক্রবার (২২ মার্চ) বিকেল ৩ টায় ঢলারচর গ্রামের বাচ্চু সরদার চকলেট দেয়ার কথা বলে শিশুকে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুর চিৎকারে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে। ধর্ষক কৌশলে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় শিশুকে বেড়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে পাবনা সদর হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় শিশুটির চাচা (পালিত বাবা) বাদী হয়ে আমিনপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

আমিনপুর থানার ওসি তদন্ত এস এম নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল বিকেল আনুমানিক ৩ টার দিকে ঢালারচর ইউনিয়নের ঢালারচর গ্রামে ৫ বছরের শিশুকে ধর্ষণ করে বাচ্চু সরদার। এঘটনায় শিশুর চাচা বাদী হয়ে আমিনপুর থানায় অভিযোগ দায়ের করেন। এরপরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ধর্ষক কে গ্রেফতার করা হয়।

Tag :

Share This Post

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাবনায় ৫বছরের শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার

Update Time : ০৮:০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪