০৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় পরকীয়ার জেরে যুবককে কুপিয়ে হত্যা, আরেকজন হাসপাতালে 

Nurunnobi
  • Update Time : ০১:৩৯:২০ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / ২৩৩ Time View

Oplus_16908288

পাবনা প্রতিনিধিঃ

পাবনা পৌর এলাকায় পরকীয়ার জেরে মোঃ আকাশ (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নাইম হোসেন নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় সুভেল নামের একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে পৌর এলাকার সাধুপাড়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নিহত আকাশ সদর উপজেলার পলিথিন মোড়ের সোহেলের ছেলে এবং আহত নাইম সাধু পাড়ার মৃত লালু মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাধু পাড়ার এক গৃহবধূর সঙ্গে মিল্লাত নামের এক যুবকের পরকীয়া সম্পর্ক ছিল। সেই সম্পর্কের প্রমাণ ছিল আকাশ ও নাঈমের কাছে। মঙ্গলবার রাতে মিল্লাত ও তার সহযোগী সুভেলকে ধরে পরকীয়ার বিষয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মিল্লাতের হাতে থাকা ছুড়ি দিয়ে তাদের কুপিয়ে আহত করে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা একজনকে গ্রেফতার করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Share This Post

About Author Information

পাবনায় পরকীয়ার জেরে যুবককে কুপিয়ে হত্যা, আরেকজন হাসপাতালে 

Update Time : ০১:৩৯:২০ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫