০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ

Nurunnobi
  • Update Time : ০২:২৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / ৯ Time View

নিজস্ব সংবাদদাতাঃ
পাবনার চাটমোহরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি ৮০০ গ্রাম শুকনা গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ অর্থসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) ভোর সাড়ে ৬টার দিকে চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ বাজার এলাকার মা সুপার মার্কেট সংলগ্ন একটি গলিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন চাটমোহর উপজেলার সমাজ দক্ষিণপাড়া গ্রামের মৃত মনছের আলীর ছেলে মো. হযরত আলী (৬০) এবং সমাজ করতকান্দী গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মো. সাজেদুল ইসলাম (২৮)।

পাবনা জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম জানান , গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানরত ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করে হযরত আলীর কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ১ কেজি শুকনা গাঁজা এবং সাজেদুল ইসলামের কাছে থাকা আরেকটি প্লাস্টিকের ব্যাগ থেকে ৮০০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৭২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় চাটমোহর থানায় মামলা দায়ের করা হয়েছে। পাবনা জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ ব্যাপারে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছে। 

Tag :

Share This Post

About Author Information

পাবনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ

Update Time : ০২:২৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬