পাবনায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
- Update Time : ০২:৪৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
- / ৭৭ Time View
নিজস্ব প্রতিবেদক:
ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবনা জেলা শাখা।
পাবনা শহর শাখার সভাপতি আবরার আব্দুল্লাহ’র নেতৃত্বে শত শত শিবিরের নেতাকর্মী ও সাধারণ ছাত্রদের নিয়ে পাবনার ঐতিহাসিক চাপা বিবি জামে মসজিদ থেকে বৃহস্পতিবার ২৬ অক্টোবর সকাল সাড়ে ৮ ঘটিকার সময় বিক্ষোভ মিছিল শুরু হয়ে বড় বাজার হয়ে দিলালপুর কেন্দ্রীয় জামে মসজিদ এর সম্মুখে শেষ হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে শহর সভাপতির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা পূর্ব শাখার সভাপতি কামরুল হাসান লিমন ও জেলা পশ্চিম শাখার সভাপতি ইসরাইল হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আওয়ামী সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার অনুপযোগী করে গড়ে তুলছেন। সাধারণ শিক্ষার্থীরা এই অবৈধ সরকারকে আর দেখতে চায় না, তাই অনতিবিলম্বে আমাদের ৭ দফা মেনে নিয়ে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে।










