পাবনা র্যাব কর্র্তৃক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ০১ জন পলাতক আসামীকে গ্রেফতার
- Update Time : ০৫:১৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
- / ৩০০ Time View
বিশেষ প্রতিনিধি:
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় অদ্য ১৯/১০/২০২৩ তারিখ ১২.২০ ঘটিকায় কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি মোঃ গোলাম ফারুক নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘পাবনা জেলার পাবনা সদর থানাধীন মালিগাছা সাকিনস্থ মালিগাছা প্রাইমারি বিদ্যালয়ের পিছনে জনৈক শরীফুল ইসলাম(৪০), পিতা- মোঃ হাসান আলী এর বন্ধ দোকানের সম্মুখে গলি রাস্তা হইতে’ অভিযান পরিচালনা করে পাবনা সদর থানার মামলা নং-১০, তারিখঃ ০৫ জানুয়ারি, ২০২৩ খ্রিঃ; জিআর নং-১০/২৩, ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) এর সারনী ৮(ক) মূলের মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ০১ জন পলাতক আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর নামঃ মোঃ আজিম মোল্লা (২৮), পিতা-মৃত আজমত মোল্লা, সাং-মালিগাছা, থানা ও জেলা-পাবনা।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।










