০৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনা মানসিক হাসপাতালের শয্যা সংখ্যা দ্বিগুণ হচ্ছে: একনেকে উঠছে উন্নয়ন প্রকল্প

Nurunnobi
  • Update Time : ১০:১৯:২১ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪৫৬ Time View

Oplus_131072

নিজস্ব প্রতিনিধিঃ
দেশের একমাত্র বিশেষায়িত মানসিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পাবনা মানসিক হাসপাতালের শয্যা সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ১,০০০-এ উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। একইসাথে, হাসপাতালের সার্বিক মানোন্নয়ন এবং অভিজ্ঞ চিকিৎসক নিয়োগসহ আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে একটি বৃহৎ উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে, যা খুব শিগগিরই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় উপস্থাপন করা হবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পাবনা মানসিক হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “মানসিক স্বাস্থ্যসেবা এখন সময়ের দাবি। পাবনা মানসিক হাসপাতাল দেশের মানসিক রোগীদের চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। এর আধুনিকায়ন ও সম্প্রসারণের জন্য সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

হাসপাতাল পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর, পাবনা মানসিক হাসপাতালের পরিচালকসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

উল্লেখ্য, ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত পাবনা মানসিক হাসপাতালটি দীর্ঘদিন ধরেই দেশের মানসিক স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে জনসংখ্যা বৃদ্ধি এবং রোগীর চাপ বাড়ার প্রেক্ষাপটে এর সক্ষমতা বাড়ানোর দাবি দীর্ঘদিনের। নতুন প্রকল্প বাস্তবায়িত হলে দেশের মানসিক স্বাস্থ্যসেবায় একটি যুগান্তকারী পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Tag :

Share This Post

About Author Information

পাবনা মানসিক হাসপাতালের শয্যা সংখ্যা দ্বিগুণ হচ্ছে: একনেকে উঠছে উন্নয়ন প্রকল্প

Update Time : ১০:১৯:২১ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫