০৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘পাবনা জেলা পুলিশের উদ্যেগে কমিউনিটি পুলিশিংডে উদযাপন

Nurunnobi
  • Update Time : ১১:৫৩:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
  • / ৭৪ Time View

সংবাদদাতা :
পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি।’এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ০৪ নভেম্বর ২০২৩ খ্রিঃ পাবনা জেলা পুলিশের পক্ষ থেকে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন করা হয়।

পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিংয়ের বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের মতো “কমিউনিটি পুলিশিং ডে-২০২৩” উপলক্ষে জেলা পুলিশ, পাবনার উদ্যোগে একটি বর্ণ্যাঢ্য আনন্দ র‍্যালি পুলিশ সুপারের কার্যালয়ের গেট হতে পুলিশ লাইন্স, পাবনায় গিয়ে শেষ হয়।

এরপর, পুলিশ লাইন্স এএসআই আব্দুল জলিল মিলনায়তনে “কমিউনিটি পুলিশিং ডে-২০২৩” উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম ফারুক প্রিন্স, মাননীয় সংসদ সদস্য, পাবনা-০৫। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন জনাব মু. আসাদুজ্জামান, জেলা প্রশাসক, পাবনা, জনাব মোহাম্মদ রেজাউল রহিম লাল, সভাপতি, জেলা আওয়ামীলীগ, জনাব মোঃ শরীফ উদ্দিন প্রধান, মেয়র, পাবনা পৌরসভা, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান হাবিব, সাবেক কমান্ডার, জেলা ইউনিট কমান্ড, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জনাব মোঃ শামসুর রহমান খান মানিক, আহ্বায়ক, জেলা সমন্বয় কমিটি, কমিউনিটি পুলিশিং ইউনিট, পাবনাসহ জেলার বিশিষ্ট মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ সুধী সমাজের অতিথিগণ। আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী মহোদয়। উক্ত আলোচনা সভায় পুলিশ সুপার মহোদয় সাধারণ জনগণ ও পুলিশের সমন্বয়ে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদার এর মাধ্যমে সমাজের অপরাধ দমন, বাল্যবিবাহ প্রতিরোধ, জঙ্গি দমন, মাদক নির্মূল, নারীর প্রতি সহিংসতা, নারী ও শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধ, ধর্ষক ইভটিজার-কে সামাজিকভাবে বয়কটসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।পরবর্তীতে তিনি শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ সদস্য এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ কর্মকর্তার হাতে ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেন। এছাড়াও তিনি অনুষ্ঠানের শুরুতে বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রোগ্রামের শুভ উদ্ধোধন করেন। উক্ত আয়োজনে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ কমিউনিটি পুলিশিং ফোরামের সকল সদস্যবৃন্দ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Share This Post

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

‘পাবনা জেলা পুলিশের উদ্যেগে কমিউনিটি পুলিশিংডে উদযাপন

Update Time : ১১:৫৩:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩