০৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড.ইমদাদুল হক ইন্তেকাল করেছেন।
Nurunnobi
- Update Time : ০৪:১৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
- / ১৫৯ Time View
ডেক্স রিপোর্ট :
কাশিনাথপুর, পাবনার কৃতী সন্তান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড.ইমদাদুল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অধ্যাপক ইমদাদুল হক ক্যানসারে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তিনি উন্নত চিকিৎসা নিয়ে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। পরে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
২০২১ সালের ১ জুন চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়টির উপাচার্য পদে নিয়োগ পান অধ্যাপক ইমদাদুল হক।
পাবনায় জন্ম নেওয়া অধ্যাপক ইমদাদুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে ১৯৭৮ সালে এমএসসি এবং ১৯৮৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। জার্মানি ও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে তিনি একাধিক পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেছিলেন ।
Tag :










