০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ছুটিতে বাড়ি ফিরে প্রাণ গেল কলেজছাত্রের

Nurunnobi
  • Update Time : ০৮:৩৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / ১১৭ Time View

Oplus_16908288

স্টাফ রিপোর্টার:
পাবনার ভাঙ্গুড়ায় মর্মান্তিক এক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৈয়দ মারুফ বুখারী (২৪) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামে নিজ বাড়ির ছাদে এই দুর্ঘটনা ঘটে।

মারুফ বুখারী ওই গ্রামের সৈয়দ আব্দুস সবুর মজনু বুখারীর ছেলে। তিনি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে ছুটি পেয়ে সম্প্রতি বাড়িতে আসেন মারুফ। বাড়িতে এসে তিনি পারিবারিক বিভিন্ন কাজে সহায়তা করছিলেন। বুধবার দুপুরে বাড়ির পানির ট্যাংকি পরিষ্কার করতে ছাদে ওঠেন তিনি।

দীর্ঘ সময় পরও নিচে না আসায় পরিবারের লোকজন খোঁজ নিতে ছাদে গেলে দেখতে পান, ছাদের জমে থাকা বৃষ্টির পানিতে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে আছেন মারুফ। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মারুফের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Share This Post

About Author Information

ছুটিতে বাড়ি ফিরে প্রাণ গেল কলেজছাত্রের

Update Time : ০৮:৩৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫