০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
চাটমোহরে সড়ক দূর্ঘটনায় নিহত ১
Nurunnobi
- Update Time : ১১:২৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
- / ১০৩ Time View
বিশেষ প্রতিবেদক
পাবনার চাটমোহর উপজেলার চাটমোহর-পাবনা সড়কের রতনপুর এলাকয় বৃহস্পতিবার (১৩ জুন) রাত ৮ টার দিকে সিএনজি অটো রিক্সার চাপায় আমজাদ হোসেন (৭০) নিহত হয়েছে। সে মূলগ্রাম ইউনিয়নের জগতলা গ্রামের মৃত জয়তন মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আমজাদ হোসেন চাটমোহর পাবনা সড়কের রতনপুর এলাকায় রাস্তা দিয়ে হেটে বাড়ীতে যাচ্ছিল এ সময় পাবনাগামী একটি সিএনজি তাকে পেছন থেকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে চাটমোহর হাসপাতালে পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপালে নেওয়ার পথে মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সেলিম রেজা জানান, সিএনজি আটক আছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Tag :









