০৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাটমোহরে ছেলের দায়ের কোপে মা খুন ।

Nurunnobi
  • Update Time : ০৫:০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
  • / ৭৯ Time View

নিজস্ব প্রতিবেদক:
পাবনার চাটমোহর উপজেলায় ইছামুদ্দিন (৩০) নামের এক যুবকের দায়ের কোপে তাঁর মা খুন হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ঘটনার পর থেকে ইছামুদ্দিন পলাতক রয়েছে বলে জানান এলাকাবাসী ও তাঁর স্বজনের ।

শুক্রবার (৫ জানুয়ারি) দিনগত রাত দশটায় হান্ডিয়াল ইউনিয়নের স্থল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম ছারেদা খাতুন (৬৫) পেশা সে গৃহিণী। সে ওই গ্রামের সোবাহান মোল্লার স্ত্রী।

এলাকাবাসী ও নিহত ছারেদা খাতুনের বড় ছেলে সাজিদুল ইসলাম জানান, ইছামুদ্দিনের সঙ্গে তাঁর স্ত্রীর পারিবারিক কারণে অনেক দিন ধরে ঝগড়া চলছিল। ঝগড়ার একপর্যায়ে ইছামুদ্দিন রাগান্বিত হয়ে স্ত্রী ডলি খাতুনকে দাঁ দিয়ে কোপ দেয়। তখন ইছামুদ্দিনের মা ও বাবা ঠেকাতে আসলে তাদেরকেও দা দিয়ে কোপায় । দায়ের কোপে মা ছারেদা খাতুন ঘটনার স্থলেই নিহত হন।

গুরুতর আহত অবস্থায় বাবা সোবাহান মোল্লা (৭০) ও স্ত্রী ডলি খাতুন (২৫) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ওসি (তদন্ত) নয়ন কুমার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনারস্থল পরিদর্শন করেছে। শনিবার সকালে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আসামী পলাতক। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Share This Post

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

চাটমোহরে ছেলের দায়ের কোপে মা খুন ।

Update Time : ০৫:০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪