০৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাছে গাছে পাখিদের জন্য বসানো হলো মাটির হাড়ি 🐦

Nurunnobi
  • Update Time : ০৪:৩৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
  • / ৮৭ Time View

নিজস্ব সংবাদদাতা:
পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুঠিপাড়া গ্রামে পাখিদের জন্য গাছে গাছে স্থাপন করা হচ্ছে মাটির হাড়ি। অনেকেই বলছেন পাখিদের ফ্ল্যাট।

স্থানীয় যুবকদের উদ্যোগে শুক্রবার (২১ জুন) দেড় শতাধিক হাড়ি বসানো হয় বিভিন্ন গাছে৷ পর্যায়ক্রমে প্রায় ৫০০টি হাড়ি বসানো হবে।

এ সময় চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক নিয়ামুল মুক্তা, চিত্রগৃহ চাটমোহরের পরিচালক জেমান আসাদ, সাংবাদিক শাহীন রহমান,
উদ্যোক্তা সুমন নূর উপস্থিত ছিলেন। উদ্যোক্তা সুমন নূর জানান, ঝড় বৃষ্টি থেকে সুরক্ষিত থাকার পাশাপাশি, পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রজননে পাখিদের সহায়ক ভূমিকা পালন করবে এসব মাটির হাড়ি।

স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম মনির, জহুরুল ইসলাম জানান, আগে আমাদের গ্রামে অনেক গাছপালা ছিল, প্রচুর পাখি দেখা যেতো। এখন দিনে দিনে গাছও হারিয়ে যাচ্ছে। পাশাপাশি পাখি ও হারিয়ে যাচ্ছে। এলাকার যুব সমাজ এখন নতুন করে গাছ লাগাচ্ছে এবং পাখিদের বাসা তৈরি করে দিচ্ছে। এটি খুবই ভালো একটি উদ্যোগ। আশা করছি তাদের দেখে অন্যরাও এই কাজে উৎসাহিত হবে।

চিত্রগৃহ চাটমোহরের পরিচালক জেমান আসাদ বলেন, বর্তমানে তরুণ সমাজ নানামুখী উদ্যোগ নিয়ে সমাজে ভূমিকা রাখছে। তার অন্যতম একটি হলো বৃক্ষরোপণ। গাছকে ভালো রাখার পাশাপাশি পাখিদের ভালো রাখার যে উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।❤️

Tag :

Share This Post

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গাছে গাছে পাখিদের জন্য বসানো হলো মাটির হাড়ি 🐦

Update Time : ০৪:৩৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪