উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধান বীজ বিতরণ ।
- Update Time : ০৮:৪০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
- / ৮৬ Time View
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ :
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক পাঁচ হাজার ৮’শত জন কৃষকদের মাঝে জন প্রতি ২ কেজি করে হাইব্রিড বোরো ধান বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরের দিকে উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে উক্ত বোরোধান বীজ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন – উল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।
বিশেষ অতিথি হিসেবে উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ন-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর মোঃ আরিফুল ইসলাম উজ্জ্বল প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন – উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জ্বল হোসেন।
এসময়ে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন – উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার সূবর্ণা ইয়াসমিন সুমী।
এসময়ে কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আসয়াদ বিন খলিল রাহাত,মোঃ শাহাবুদ্দিন আহমেদ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ সরোয়ার হোসেন সহ সুবিধা ভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন










