০৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্চ স্বরে গান বজনা বন্ধে কঠোর সিদ্ধান্ত

Nurunnobi
  • Update Time : ১১:১০:০৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / ৪৮০ Time View

Oplus_16908288

স্টাফ রিপোর্টারঃ
সামাজিক ভাবে গানবাজনা বয়কটের ডাক দিলেন পাবনার বেড়া পৌরসভার শেখপাড়া দাসপাড়া মহল্লাবাসী। শুক্রবার (২৯ আগষ্ট) দুই মহল্লার শত শত তৌহিদী জনতা শেখপড়া মসজিদ কমিটি ও তিন সমাজের প্রতিনিধিরা যৌথভাবে অঙ্গীকারবদ্ধ হয়েছেন।

এখন থেকে শেখপাড়া ও দাসপাড়া মহল্লায় কোন পরিবার বিয়ে, খাতনা সহ কোন পরিবারিক কোন অনুষ্ঠানে উচ্চ সাউন্ড বক্সে গান বাজনা বাজাতে পারবেন না। যারা এ সিদ্ধান্ত অমান্য করবে সে সমস্ত পরিবারের কোন সদস্যের বিয়ে পড়ানো প্রীতিভোজ বর্জন ও মারা গেলে কবর খননের মতো মহৎ কাজে অংশগ্রহণ করবে না মহল্লার তৌহিদী মানুষ।

জানা যায় পৌর এলাকার শেখপাড়া ও দাসপাড় মহল্লায় বিয়ে খাতনাসহ যে কোন সামাজিক অনুষ্ঠানে বক্স সাউন্ড বাজানোর মাধ্যমে উৎসব পালন করা যেন রেওয়াজে পরিনত হয়ে পড়েছিল। ঐসকল পরিবারের যে কোন অনুষ্ঠানে সাউন্ড বক্সে উচ্চ সাউন্ডে গভীররাত পর্যন্ত গানবাজনা বাজানোর কারণে মানুষের তিক্ততার কারণ হয়ে দাঁড়িয়েছিলো। এ নিয়ে মহল্লার মানুষ প্রায়ই নিজেদের মধ্যে ঝগড়া বিবাদে জড়িয়ে পরতেন। অনেকের অভিযোগ বিষয়টি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হয়েও বন্ধ করা যায়নি।

বেড়া শেখপাড়া জামে মসজিদের ইমাম মোঃ আব্দুল্লাহ বলেন তিনি মসজিদ থেকে মহল্লার মানুষকে এধরণের কাজ থেকে বিমুখ করতে বার বার ধর্মীয় ব্যাখা দিয়েছেন। একই মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হাসিবুর রহমান শাপলা বলেন, উচ্চ সাউন্ডে গান-বজনা বাজানো নিয়ে প্রায় ঝগড়া বিবাদে জড়িয়ে পরতেন মহল্লার মানুষ সে কারণে দুই মহল্লার মানুষকে একত্রিত করে এমন সিদ্ধান্ত নিয়ে এটি বাস্তবায়নের সহযোগিতা চেয়েছেন।

কবর খোদক দলের নেতা সোহেল শেখ বলেন,তার দলের কর্মীদের নিয়ে তিনি মহল্লার বাড়ি বাড়ি গিয়ে তাদের কঠোর অবস্থান জানিয়ে দিয়েছেন। সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেয়া কোন পরিবারের সদস্য মারা গেলে তারা ঐ মৃত ব্যক্তির কবর খনন থেকে বিরত থাকবেন।

বেড়া নাগরিক কমিটির সভাপতি প্রবীন রাজনৈতিক এস এম আব্দুস সামাদ লাল বলেন,উৎসবের নামে অন্যের নাগরিক অধিকার হরণ চরম মানবাধিকার লঙ্ঘন। এ ধরনের উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। এবং অন্যান্য মহল্লাবাসীদের জন্য অনুকরণীয় বলে দাবি রাখেন।

Tag :

Share This Post

About Author Information

উচ্চ স্বরে গান বজনা বন্ধে কঠোর সিদ্ধান্ত

Update Time : ১১:১০:০৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫