০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে আবু তালেব মন্ডল সমর্থক ফোরামের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Nurunnobi
  • Update Time : ১০:১৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / ৩৮৮ Time View

ঈশ্বরদী সংবাদদাতাঃ
পাবনার ঈশ্বরদীতে অধ্যাপক আবু তালেব মন্ডল সমর্থক ফোরামের উদ্যোগে দেশের শীর্ষস্থানীয় দুই ডজন চিকিৎসকদের অংশ গ্রহনের দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৪ অক্টোবর পাবনা জেলা জামায়াতের আমীর ও পাবনা – ৪ (ঈশ্বরদী -আটঘরিয়া) জামায়াত মনোনিত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডলের আয়োজনে ও আবু তালেব মন্ডল সমর্থক ফোরামের ব্যবস্থাপনায় দেশ বরেন্য প্রায় দুই ডজন চিকিৎসকদের অংশ গ্রহনে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

অধ্যাপক আবু তালেব মন্ডল এর সভাপতিত্বে শুক্রবার সকালে শহরের আলহাজ্ব টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্প উদ্বোধন করেন পাবনা জেলার সুযোগ্য অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

Oplus_16908288

পাবনা জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি এস এম সোহেলের পরিচালনায় বর্নাঢ্য এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার সহকারী সিভিল সার্জন ডা: খাইরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার, আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম, জামায়াতে ইসলামী ঈশ্বরদী উপজেলা শাখার আমির ডক্টর অধ্যাপক নুরুজ্জামান প্রামাণিক। এ ছাড়া বক্তব্য রাখেন মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা: মো: নুরে আলম সিদ্দিকী ও গাইনি এন্ড অবস ইনফাটিলিটি বিশেষজ্ঞ সার্জন ও ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা: ফাতেমা সিদ্দিকা।

সেবাদানকারী চিকিৎসকদের মধ্যে ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যাপক এবং বিভাগীয় প্রধান প্রফেসর ডা: মো: বাহারুল ইসলাম, গাইনি এন্ড অবস ইনফাটিলিটি বিশেষজ্ঞ সার্জন ও ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা: ফাতেমা সিদ্দিকা, মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা: মো: নুরে আলম সিদ্দিকী, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা: মোহাম্মদ আফসার সিদ্দিকী, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা: নজরুল ইসলামসহ দেশ বরেন্য প্রায় দুই ডজন চিকিৎসক সেবা দেন।

সরেজমিন ঘুরে দেখা যায় ঈশ্বরদী ও আশ পাশের ছয় থেকে আট হাজার বিভন্ন ধরনের রোগিরা সেবা গ্রহন করেন। এ সময় ২ হাজারের অধিক স্বেচ্ছাসেবক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরলসভাবে কাজ করতে দেখা যায়। শুরুতে কিছুটা অতি ভিড় হলেও পরবর্তীতে স্বাভাবিক অবস্থা ফিরে আসে। সেবা প্রাপ্ত রোগিরা সন্তোষ প্রকাশ করেন।

এ বিষয়ে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, যেহেতু আমাদের রাষ্ট্রীয়ভাবে সকলের স্বাস্থ্যসেবা পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হচ্ছে না সেহেতু বেসরকারিভাবে অঞ্চলভিত্তিক এ ভাবে স্বাস্থ্য ক্যাম্প করা গেলেও মানুষের কষ্ট কিছুটা লাঘব হয়।সেদিক চিন্তা করেই আজকে আমাদের এই ক্ষুদ্র আয়োজন। সেবা গ্রহনকারিরা সামান্য উপকার পেলেও আমাদের এ আয়োজন সার্থক হয়েছে বলে মনে করব।

তিনি আরো জানান, দেশের মানুষ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন জামায়াতে ইসলামী এটা ক্ষমতা মনে করবে না বরং আমানত হিসেবেই মেনে নিবে।

Tag :

Share This Post

About Author Information

ঈশ্বরদীতে আবু তালেব মন্ডল সমর্থক ফোরামের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Update Time : ১০:১৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫