০৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

Nurunnobi
  • Update Time : ০৬:০০:০১ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / ৩৭৯ Time View

Oplus_16908288

স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আটঘরিয়া উপজেলার অন্তর্গত লক্ষ্মীপুর ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে সোমবার সকালে একটি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। ইউনিয়নের শ্রীপুর বাজার এলাকায় অনুষ্ঠিত এই অভিযানটি সকাল সাড়ে ৬টায় শুরু হয়।

আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও লক্ষ্মীপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো: আতিকুর রহমান ও সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি মোঃ মনিরুল ইসলাম ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান। তিনি বলেন, “পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। সমাজকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলতে হলে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। যুবকদের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।”

তিনি আরও বলেন, “আমাদের শুধু রাজনৈতিক বা ধর্মীয় দায়িত্ব পালন করলেই হবে না, সামাজিক ও মানবিক দায়িত্বও যথাযথভাবে পালন করতে হবে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যেতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের লক্ষ্মীপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আব্দুর রশিদ, মোঃ মোজাহিদুল ইসলাম এবং মোঃ আবু জাফর।

পরিচ্ছন্নতা অভিযানে যুব বিভাগের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং বাজারের বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার করেন। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ এমন উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

Tag :

Share This Post

About Author Information

ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

Update Time : ০৬:০০:০১ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫