০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আটঘরিয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক ও তার স্ত্রীর উপর অতর্কিত হামলা: পারিবারিক বিরোধ থেকে সৃষ্টি উত্তেজনা

Nurunnobi
  • Update Time : ১২:২৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪৯২ Time View

Oplus_16908288

স্টাফ রিপোর্টারঃ
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নে অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ কাসেম আলী (৭০) ও তার স্ত্রীকে অতর্কিত হামলার শিকার হতে হয়েছে। পরিবারিক বিরোধের জেরে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, মেজো ছেলের স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছিন্ন হওয়ার পর থেকেই কাসেম আলীর পরিবারে বিরোধ চলছিল। দীর্ঘদিনের এ পারিবারিক কলহের সূত্র ধরেই গত শুক্রবার বিকেলে (৩০ আগস্ট) একদন্ত গ্রামের নিজ বাড়িতে হামলার শিকার হন কাসেম আলী ও তার স্ত্রী।

Oplus_16908288

অভিযোগ অনুযায়ী, মেয়ের পক্ষের কিছু লোকজন হামলায় অংশ নেন। তাদের মধ্যে রয়েছেন মেয়ের বাবা আসলাম, দুলাভাই জাহাঙ্গীর, শিমুল, রুহুল আমিনসহ আরও কয়েকজন। হামলাকারীরা ঘরে ঢুকে প্রথমে কাসেম আলীকে লাঠি ও রড দিয়ে মারধর করে এবং তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার স্ত্রীকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে।

হামলার ফলে কাসেম আলী মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করেন।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুজ্জামান সরকার বলেন, শুনেছি মারামারি ঘটনা ঘটেছে তবে, লিখিত অভিযোগ পেলে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

Tag :

Share This Post

About Author Information

আটঘরিয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক ও তার স্ত্রীর উপর অতর্কিত হামলা: পারিবারিক বিরোধ থেকে সৃষ্টি উত্তেজনা

Update Time : ১২:২৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫