অসুস্থ জামায়াত নেতা ইকবাল হুসাইন কে দেখতেহাসপাতালে জান এমপি আবু তালেব মন্ডল
- Update Time : ০৭:৫৫:২১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৯৮ Time View
নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও পাবনা জেলা শাখার নায়েবে আমীর প্রিন্সিপাল মাওলানা ইকবাল হুসাইন দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর আজ শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে পাবনা এসোর্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ খবর পেয়ে তাঁকে দেখতে হাসপাতালে ছুটে যান জেলা জামায়াতের আমীর ও পাবনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে ইকবাল হুসাইনের সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তিনি রোগীর শয্যাপাশে দাঁড়িয়ে দোয়া করেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা ও সাহস জোগান।
অধ্যাপক তালেব মন্ডল বলেন, “মাওলানা ইকবাল হুসাইন একজন দ্বীনদার, পরহেজগার ও নিবেদিতপ্রাণ সংগঠক। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে পূর্ণ সুস্থতা দান করে আবার দ্বীনের খেদমতে আত্মনিয়োগ করার তাওফিক দান করেন।”
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান, সহকারী সেক্রেটারি এস. এম. আব্দুল্লাহ ও এস. এম. সোহেল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি রেজাউল করিম, পাবনা পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ এবং পাবনা সদর জামায়াতের আমীর মাওলানা আব্দুর রব।
জেলা জামায়াতের নেতৃবৃন্দ পাবনাবাসীর কাছে প্রিন্সিপাল মাওলানা ইকবাল হুসাইনের সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, মহান আল্লাহ তাআলা তাঁর এই নেক বান্দাকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেবেন—আমিন।









