আতাইকুলা থানায় ৩০কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার
- Update Time : ০৪:৩৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
- / ১২৯ Time View
নিজস্ব সংবাদদাতা :
পাবনার আতাইকুলা থানা পুলিশ ৯ লাখ টাকা মূল্যের ৩০ কেজি গাঁজা ও সিএনজি সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (৯নভেম্বর) রাত ১০ ঘটিকার সময় আতাইকুলা থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী সুমন (৩৫) ও আজিম (৩৬) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত সুমন পাবনা সদর উপজেলার ধোপাঘাটা দক্ষিণ পাড়ার মৃত জালাল খাঁর ছেলে ও আজিম পূর্ব রাঘব পুরের মৃত খবিরের ছেলে। আতাইকুলা থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় থানার একটি চৌকস টিম রাত আনুমানিক ১০ টার দিকে আতাইকুলা থানার রঘুনাথপুর কেন্দ্রীয় গোরস্থান এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৯ লাখ টাকা মূল্যের ৩০ কেজি গাঁজা ও একটি সিএনজি সহ ২ জনকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, গ্রেফতারকৃত সুমন ও আজিম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসায়ী চালিয়ে আসছিল। গ্রেফতারকৃত দের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।









