০৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নৈরাজ‌্য বন্ধে জনগণকেই রুখে দাঁড়াতে হবে – ডেপুটি স্পীকার

Nurunnobi
  • Update Time : ০৯:০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
  • / ৮৮ Time View

বেড়া, প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বয়ে গিয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলে দেশের সকল চলমান উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত হবে। বিরোধী দল উন্নয়নের পরিবর্তে ধ্বংস চায়, তারা নির্বাচনে অংশগ্রহণ না করে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করেছে। নৈরাজ‌্য বন্ধে জনগণকেই রুখে দাঁড়াতে হবে।

আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) পাবনার বেড়া উপজেলার প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় বেড়া পৌরসভাধীন বেড়া সিএন্ডবি কাঁচা বাজারের ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষ্যে ‘সুধী সমাবেশ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বেড়া পৌর মেয়র এস এম আসিফ শামস রঞ্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দিনের অপর অনুষ্ঠানে কাশিনাথপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত কাশিনাথপুর ইউনিয়নের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতাধীন উপকারভোগীদের লাইফ ভেরিপিকেশন ও সচেতনতামূলক সভায় ডেপুটি স্পীকার বলেন, বর্তমান সরকার জনগণের খাদ্য ও বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করছে। আর বিএনপি-জামাত আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। গাড়ি ভাংচুর, পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করে মানুষ হত্যা করছে। এগুলোর মাধ্যমে জনগণের মাঝে ভীতিকর পরিবেশ তৈরি করছে। জাতির পিতার নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলটি দেশী-বিদেশী সব ষড়যন্ত্র রুখে দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে।

অনুষ্ঠানে কাশিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম‌্যান মীর মনজুর এলাহী এর সভাপতিত্বে সাঁথিয়া উপজলো নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেনসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচীর উপকারভোগী ব‌্যক্তিবর্গ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :

Share This Post

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নৈরাজ‌্য বন্ধে জনগণকেই রুখে দাঁড়াতে হবে – ডেপুটি স্পীকার

Update Time : ০৯:০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩