০৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিরাট কোহলির শত রানের রেকর্ড

Nurunnobi
  • Update Time : ০৯:০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
  • / ৫৯৮ Time View

ডেক্স রিপোর্ট:
শচীন ৪৫২ ইনিংস খেলে শতক করেছেন ৪৯টা। কোহলি ২৭৭ ইনিংসে করেছেন ৪৯ শতক। ৪০০ ইনিংস খেললে কোহলির শতক ৭০ এর নীচে হবে না। শচীনের খেলা দেখে আমরা বড় হয়েছি। দলে অনেক বড় বড় নাম থাকলেও বেশিরভাগ সময়ে শচীন একাই দলকে টেনেছেন। তবে প্রেশার সিচুয়েশন তথা চেজে বিরাট শচীনের চাইতে অনেক এগিয়ে। এসব বাদ থাকুক আজ।

বিরাট ৪০ ওভার ব্যাটিং করার পরে যখন ফিল্ডিং
করতে নামবে তখন দেখবেন সে একেবারে তরতাজা। সে অধিনায়ক থাকুক আর না থাকুক দলের বোলারদের উৎসাহ দিতে সে অধিনায়কের চাইতেও এগিয়ে থাকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের সাথে বাজে পারফরম্যান্সের জের ধরে শামীকে নিয়ে যখন হিন্দুত্ববাদিরা খুব বাজে মন্তব্য করছিল তখন এই কোহলি শামিকে বুক দিয়ে আগলে রেখেছিল। চাইলেই সে চুপ থাকতে পারতো। কিন্তু সিরাজ, শামিদের বুক দিয়ে আগলে রাখাতে প্রমানিত হয় সে কমরেড হিসাবে কেমন।

শুধু খেলোয়াড় হিসাবে নয় কোহলি মানুষ হিসাবেও নিজেকে প্রতিনিয়ত উন্নত করেছেন। ক্যারিয়ারের শুরুর দিকে বিপক্ষ দলের প্রতি নানা অংগভংগি করে কয়েকবার সে সমালোচিত হয়েছিল। অনেকের ঘৃনার পাত্রও হয়েছিল। কিন্তু গত ১ দশকে মাঠের ভেতরে বা বাইরে সব জায়গাতেই নিজের আচরন দিয়ে সবার শ্রদ্ধা আদায় করে নিয়েছে। কোহলি সর্বকালের সেরা ওয়ানডে ব্যাটসম্যান কি-না তা নিয়ে তর্ক থাকতে পারে। কিন্তু তার পারফরম্যান্স, দলের জয়গুলোতে তার ইমপ্যাক্ট, সতীর্থদের বুক দিয়ে আগলে রাখা, নিজেকে মানুষ হিসাবে প্রতিনিয়ত শুধরে নেয়ে এসব কিছুর বিবেচনায় কোহলি ইজ আ চ্যাম্পিয়ন। সর্বকালের সেরা ওয়ানডে খেলোয়াড়।

Tag :

Share This Post

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিরাট কোহলির শত রানের রেকর্ড

Update Time : ০৯:০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩