০৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অবরোধের ও সহিংসতার প্রতিবাদে বিরোধী মোটর সাইকেল মিছিল ও শান্তি সমাবেশ

Nurunnobi
  • Update Time : ০৮:৪৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
  • / ১৮৯ Time View

নিজস্ব প্রতিনিধি:
বিএনপি জামায়াতের অবরোধকে দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র আখ্যায়িত করে প্রতিবাদে আওয়ামীলীগ নেতা রাষ্ট্রপতি পুত্র আরশাদ আদনান রনির নেতৃত্বে পাবনায় মোটর সাইকেল মিছিল করেছেন নেতাকর্মীরা।

রবিবার(০৫নভেম্বর) দুপুরে জুবিলী ট্যাংক এলাকা থেকে মোটর সাইকেল মিছিল বের হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

বক্তব্যে আরশাদ আদনান রনি বলেন, আন্দোলনের নামে বিএনপি জামায়াত দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করছে। তারা জনগণের সমর্থন না পেয়ে সাধারণ মানুষের জান মাল ও রাষ্ট্রের সম্পদের উপর হামলা করছে। বাংলাদেশের মানুষ তাদের প্রত্যাখান করেছে। পাবনায় আগুন সন্ত্রাসীদের প্রতিহত করতে সবাইকে সতর্ক দৃষ্টি রাখার আহবান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক রকিব হাসান টিপু,পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাক আহমেদ আজাদ, পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য, আনিসুজ্জামান দোলন, পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য, সরদার মোঃ ফারুক হোসেন সহ বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল আলম সহ প্রমূখ।

Tag :

Share This Post

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবরোধের ও সহিংসতার প্রতিবাদে বিরোধী মোটর সাইকেল মিছিল ও শান্তি সমাবেশ

Update Time : ০৮:৪৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩