রাজশাহীর স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা.ফাতেমা সিদ্দিকা’কে’ বিষ্ফোরক মামলায় গ্রেপ্তার
- Update Time : ০৬:০২:৩০ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
- / ১৭০ Time View
মোঃ মেহেদী হাসান মুন্না, রাজশাহীঃ
রাজশাহীর স্ত্রীরোগ বিশেষজ্ঞ ফাতেমা সিদ্দিকাকে বিষ্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে (আরএমপি) পুলিশ।
শনিবার (৪ নভেম্বর) সকালে নগরীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য রাজশাহীর নগরীর বড়বনগ্রাম এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে জামাত-শিবিরের সঙ্গে সম্পৃক্ততা ও তাদের অর্থের যোগানদাতা হিসেবে তথ্য পায় আরএমপি পুলিশ।
ওসি ইসমাইল হোসেন বলেন, শুক্রবার সন্ধ্যায় রাজশাহী মহানগর পুলিশের একটি দল ফাতেমা সিদ্দিকাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। ডা. ফাতেমা সিদ্দিকা জামায়াত ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। জিজ্ঞাসাবাদের পর তার সম্পৃক্ততার কথা সে স্বীকার করেছে।
ওসি আরও বলেন, চলতি বছরের মে মাসে শাহমখদুম থানায় করা বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় একটি মামলায়।
জামাত-শিবির সঙ্গে সম্পৃক্ততা ও তাদের অর্থের যোগানদাতার অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।









