পাবনায় বিএনপির অবরোধ কর্মসুচি পালিত
- Update Time : ১০:১৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
- / ৭১ Time View
নিজস্ব প্রতিনিধি:
বিএনপির ডাকা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিনে অবরোধ কর্মসুচি পালন করেছে পাবনা জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১ নভেম্বর) সকালে অবরোধ কর্মসুচিটি ঢাকা-পাবনা মহাসড়কে (যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে) ও পাবনা-সুজানগর মহাসড়কে (অনন্ত বাজার মোড়ে) করা হয়।
পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইটের নেতৃত্বে অবরোধ কর্মসুচিতে উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানা, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান হোসেন হৃদয়, পাবনা জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক বাহার হোসেন, জেলা ছাত্রদল নেতা আল আমিন পাপ্পু, আতিকুর রহমান মিঠু, শামীম হোসেন হৃদয়, জেলা যুবদল নেতা সানাউল্লাহ সজীব, জিল্লুর রহমান, শোভন হোসেন, পৌর যুবদল নেতা মো: আসিব, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক শরীফুল ইসলাম শরীফ, সদস্য লিটন শেখসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অবরোধ কর্মসুচিতে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট বলেন, আওয়ামীলীগের দুঃশাসন বন্ধে হাইকমান্ডের নির্দেশে প্রত্যেকটি বিরোধীদলের নেতাকর্মীদের তৎপর হতে হবে। সাধারণ জনগণ আমাদের সাথে আছে তারা হরতাল ও অবরোধ কর্মসুচি সুশৃঙ্খলভাবে পালন করছে। সাধারণ জনগণের সমর্থন বিএনপির আছে বলেই আমাদের বিজয় অতিসন্নিকটে।
অবরোধ কর্মসুচিতে বিএনপির অঙ্গসংগঠনের
শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।










