সুজানগর পৌরসভার পরিদর্শন করেন – অতিরিক্ত বিভাগীয় কমিশনার জসীম উদ্দিন হায়দার
- Update Time : ১১:৫৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
- / ১২০ Time View
এম মনিরুজ্জামান :
সুজানগর পৌরসভা পরিদর্শন করেছেন, রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক)(যুগ্ন সচিব) ও স্থানীয় সরকার রাজশাহী বিভাগের পরিচালক(অতিরিক্ত দায়িত্ব) জসীম উদ্দীন হায়দার। বুধবার বিকেলে পাবনার সুজানগর পৌরসভার পরিদর্শন করেন।এ সময় স্থানীয় সরকার পাবনার উপ পরিচালক সাইফুর রহমান,উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে পৌরসভায় রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক)(যুগ্ন সচিব) ও স্থানীয় সরকার রাজশাহী বিভাগের পরিচালক(অতিরিক্ত দায়িত্ব) জসীম উদ্দীন হায়দার আগমন করলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম নবী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নূরুনবী সরকার । পরিদর্শনকালে পৌরসভার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন, রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক)(যুগ্ন সচিব) ও স্থানীয় সরকার রাজশাহী বিভাগের পরিচালক(অতিরিক্ত দায়িত্ব) জসীম উদ্দীন হায়দার।










