০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
পাবনার গয়েশপুরে গলায় ওরনা পেচিয়ে কিশোরীর আত্মহত্যা
Nurunnobi
- Update Time : ০৪:৫৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
- / ২০১ Time View
রিপন কবির বিশেষ প্রতিনিধি :
পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের শালাইপুর গোরস্থান পাড়া গ্রামে ফাতেমা খাতুন (১৪) নামে এক কিশোরী নিজ ঘরে গলায় ওরনা পেচিয়ে আত্মহত্যা করেছে। ফাতেমা খাতুন শালাইপুর গোরস্থান পাড়া গ্রামের প্রবাসী তরুন খালাশির মেয়ে। সে গয়েশপুর শহীদ স্মরনিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী।
স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার সকাল ৭ টায় সবার অজান্তে নিজ ঘরের শয়ন কক্ষে ডাবের সাথে ওরনা পেচিয়ে কিশোরী ফাতেমা খাতুন আত্মহত্যা করে।
এবিষয়ে পাবনা সদর সার্কেল বি.এম. হাসিবুল বেনজির জানান, স্থানীয়রা খরব দিলে আমরা ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা ২৫০ শয্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ময়না তদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে ও পাবনা সদর থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
Tag :









