০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আতাইকুলায় শিশু জাহিদ হত্যাকাণ্ডে ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

Nurunnobi
  • Update Time : ০৫:১৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / ১৫৬ Time View

স্টাফ রিপোর্টারঃ
পাবনার আতাইকুলা থানার মধুপুর উত্তরপাড়া সংলগ্ন সোনাপুর গ্রামে ১০ বছর বয়সী শিশু জাহিদ হোসেন হত্যাকাণ্ডে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, আর সেই শোক ধীরে ধীরে রূপ নিয়েছে ক্ষোভে। নির্মম এই ঘটনার আট দিন পার হলেও আসামিদের গ্রেফতার না হওয়ায় স্থানীয়দের মধ্যে বাড়ছে অসন্তোষ ও উদ্বেগ।

শুক্রবার (১৭ এপ্রিল) মধুপুর বাজারে ন্যায়বিচারের দাবিতে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে এক বৃহৎ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। শিশু জাহিদের জন্য বিচার চেয়ে ব্যানার, ফেস্টুন ও প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

নিহত জাহিদ হোসেন মধুপুর-মাদারগাছি আল-হেরা কমপ্লেক্সের হাফিজিয়া মাদ্রাসার একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে গভীর শোক বিরাজ করছে।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি নিষ্পাপ শিশুকে এভাবে হত্যা করা শুধু একটি পরিবারের ক্ষতি নয়, বরং পুরো সমাজের জন্য একটি ভয়াবহ বার্তা। তারা দ্রুত সময়ের মধ্যে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানান। একইসঙ্গে প্রশাসনের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতারের আল্টিমেটাম ঘোষণা করা হয়। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন আতাইকুলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, নিহত জাহিদের পিতা মোঃ মানিক, চাচা মোঃ পান্নু, বিএনপি নেতা রাসেল রানা এবং সমাজসেবক মোঃ আব্দুস সালামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা আরও বলেন, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে এবং অপরাধীদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য অপরাধ করার সাহস না পায়।

এদিকে, এলাকাবাসীর একটাই দাবি—দ্রুত বিচার এবং নিরাপদ সমাজ ব্যবস্থা। জাহিদের হত্যাকাণ্ড ঘিরে দিন দিন জনমত আরও শক্তিশালী হচ্ছে এবং ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয়রা।

Tag :

Share This Post

About Author Information

আতাইকুলায় শিশু জাহিদ হত্যাকাণ্ডে ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

Update Time : ০৫:১৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬