০৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা: ভাঙচুর-অগ্নিসংযোগ, পুলিশসহ আহত ১৫

Nurunnobi
  • Update Time : ০৮:১০:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • / ১৫০ Time View

Oplus_16908288

নিজস্ব প্রতিবেদনঃ
পাবনার ঈশ্বরদী উপজেলায় বিএনপির একটি বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে দলীয় কার্যালয়ে ভাঙচুর, মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সমর্থকরা পৌর শহরের পোস্ট অফিস মোড়ে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রেলগেট এলাকা অতিক্রম করার সময়, বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী ও বহিষ্কৃত প্রার্থী জাকারিয়া পিন্টুর সমর্থকরা অতর্কিত হামলা চালায়।
হামলার সময় গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে ঘটনাস্থলেই অন্তত ১৫ জন আহত হন।
আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষ চলাকালে পোস্ট অফিস মোড়ে অবস্থিত হাবিবুর রহমান হাবিবের প্রধান নির্বাচনী কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এ সময় কার্যালয়ের সামনে থাকা সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের ৫ থেকে ৬টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং আরও ২৫ থেকে ৩০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ইটপাটকেলের আঘাতে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবণ কুমার এবং থানার এসআই আতাউল ইসলাম আহত হন। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় জাকারিয়া পিন্টুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এছাড়া তার ছোট ভাই ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব (বহিষ্কৃত) মেহেদী হাসানের ফোনও বন্ধ পাওয়া যায়।

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

Tag :

Share This Post

About Author Information

ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা: ভাঙচুর-অগ্নিসংযোগ, পুলিশসহ আহত ১৫

Update Time : ০৮:১০:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬