০৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

একদন্ত আব্দুল কাদের গার্লস স্কুলে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন হাতে প্রদান

Nurunnobi
  • Update Time : ০৯:০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / ২৭৮ Time View

Oplus_16908288

স্টাফ রিপোর্টারঃ
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত বাজারে আব্দুল কাদের গার্লস স্কুলের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাহিদ হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল মালেক।

Oplus_16908288

প্রধান অতিথি মাওলানা আব্দুল মালেক তাঁর বক্তব্যে বলেন,“পবিত্র কোরআন শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়—এটি জীবন পরিচালনার পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। আমরা যদি এই কোরআনের শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক ও জাতীয় পর্যায়েও শান্তি ও ন্যায় প্রতিষ্ঠিত হবে। আজকের এই আয়োজন শিক্ষার্থীদের নৈতিক, আধ্যাত্মিক ও মানবিক উন্নয়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কোরআনের আলো নিয়ে এগিয়ে গেলে এ প্রজন্মই হবে আগামী দিনের সৎ, যোগ্য ও নৈতিক নেতৃত্ব।”

তিনি আরও বলেন, “বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে কোরআন তুলে দেওয়া শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; এটি একটি বড় দায়িত্বের অঙ্গীকার। আশা করি শিক্ষার্থীরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ থাকবে না—কোরআনের দিকনির্দেশনাও নিজেদের জীবনে ধারণ করবে।”

বিশেষ অতিথির বক্তব্যে ডেঙ্গারগ্রাম ডিগ্রী কলেজের প্রভাষক কোরবান আলী বলেন যে, মূল্যবোধসম্পন্ন শিক্ষার্থী গড়ে তুলতে কোরআন শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন , স্কুল পরিচালনা কমিটির সদস্য মোঃ জসিম উদ্দিন, আব্দুল কাদের গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা মোছাঃ রিয়া খাতুন, আরবি শিক্ষিকা মোছাঃ আজমুন নাহার প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ১১ জন শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মাওলানা আব্দুল মালেক।

Tag :

Share This Post

About Author Information

একদন্ত আব্দুল কাদের গার্লস স্কুলে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন হাতে প্রদান

Update Time : ০৯:০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫