০৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতি–মাদকমুক্ত বৈষম্যহীন সমাজ গঠনে অঙ্গীকারঃ- অধ্যাপক আবু তালেব মন্ডল

Nurunnobi
  • Update Time : ০৮:৪৪:১৪ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / ২৮৫ Time View

oplus_1024

পাবনা প্রতিনিধিঃ
দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল। তিনি বলেছেন, “জাতীয়ভাবে মিলকারখানা স্থাপন করে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। নারীদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা হবে।”

শনিবার বিকেলে আটঘরিয়ার দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা জামায়াতের আমীর মাওলানা নকিবুল্লাহর সভাপতিত্বে এবং মাওলানা আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মাওলানা জহুরুল ইসলাম খান, পাবনা-৫ আসনের এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হুসাইন, পাবনা-২ আসনের প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন—পাবনা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য গোলাম রব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা আমীর ড. নুরুজ্জামান প্রামানিক, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল আলীম, চাঁদবা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা অলিউল্লাহ, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মুন্নাফ হোসেনসহ আরও অনেকে।

মাওলানা জহুরুল ইসলাম বলেন, “হামলা-মামলা দিয়ে জনগণকে ভয় দেখানোর দিন শেষ। এবার মানুষ আপনাদের প্রত্যাখ্যান করবে।”

প্রিন্সিপাল ইকবাল হোসাইন অভিযোগ করে বলেন, “৫৪ বছরের শাসকগোষ্ঠী দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি, হত্যা-গুমের কারণে মানুষ অতিষ্ঠ। এসব অন্যায় থেকে মুক্তি পেতে জনগণ পরিবর্তন চায়।” তিনি আসন্ন নির্বাচনে অধ্যাপক আবু তালেব মন্ডলের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, “গুম, খুন, চাঁদাবাজির জবাব মানুষ এবার নিরব ব্যালট বিপ্লবের মাধ্যমে দেবে। দাঁড়িপাল্লার বিজয়ের মধ্য দিয়েই সেই জবাব পৌঁছে যাবে।”

জনসভাটি উৎসাহ-উদ্দীপনায় পরিপূর্ণ ছিল এবং উপস্থিত নেতৃবৃন্দ আগামী নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সর্বাত্মক সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেন।

Tag :

Share This Post

About Author Information

দুর্নীতি–মাদকমুক্ত বৈষম্যহীন সমাজ গঠনে অঙ্গীকারঃ- অধ্যাপক আবু তালেব মন্ডল

Update Time : ০৮:৪৪:১৪ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫