০৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সুজানগরে কবরস্থানের গাছ বিক্রির অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Nurunnobi
  • Update Time : ১১:২২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / ৩৬৪ Time View

Oplus_16908288

সুজানগর (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার সুজানগরে কবরস্থানের গাছ বিক্রি ও টাকার আত্মসাতের অভিযোগে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (তারিখ) সন্ধ্যায় সুজানগর বাংলাদেশ প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সুজানগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও দুলাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান মাস্টার এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম রাসেল।

বক্তারা বলেন, সম্প্রতি কিছু পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে “বিএনপির প্রভাব খাটিয়ে কবরস্থানে ২৫টি গাছ বিক্রি করে চার লাখ টাকা আত্মসাত” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

তারা বলেন, উপজেলার বামুন্দি, চর জোড়পুকুরিয়া, পাইকপাড়া ও তেবিলা গ্রামের মানুষের শেষ আশ্রয়স্থল এই কবরস্থানটি প্রায় দশ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত। বিগত দিনে কবরস্থানের উন্নয়নের লক্ষ্যে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কিছু গাছ কাটা হয়েছিল। সম্প্রতি দুই গ্রামের মধ্যে দ্বন্দ্বের জেরে পুনরায় কিছু গাছ কাটা হলেও সেটিকে রাজনৈতিক রঙ দিয়ে বিএনপির ওপর দোষ চাপানোর অপচেষ্টা চলছে।

Oplus_16908288

বক্তারা অভিযোগ করেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের একটি কুচক্রী মহল” এই ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে। কবরস্থানের গাছ কাটার সঙ্গে দুলাই ইউনিয়ন বিএনপির কেউই জড়িত নয় বলে তারা দৃঢ়ভাবে দাবি করেন।

তারা আরো জানান, মাসুম বিল্লাহ নামের এক ব্যক্তি এই ঘটনাগুলোর সঙ্গে সরাসরি জড়িত থাকলেও তা আড়াল করে বিএনপিকে অভিযুক্ত করার ষড়যন্ত্র চলছে। সংবাদ সম্মেলনে বক্তারা এ ধরনের মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Tag :

Share This Post

About Author Information

সুজানগরে কবরস্থানের গাছ বিক্রির অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Update Time : ১১:২২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫