০৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএনও’র অপসারণের দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন-বিক্ষোভ‎

Nurunnobi
  • Update Time : ১২:০৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / ৪১১ Time View

নিজস্ব প্রতিনিধি
‎‎পাবনার ঈশ্বরদী উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে স্বেচ্ছাচারী আচরণ, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র এবং গণঅভ্যুত্থানকারীদের হেনস্থা ও অপদস্থ করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ভুক্তভোগী ঈশ্বরদীবাসীর ব্যানারে ‎মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে ঈশ্বরদী রেলগেট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঈশ্বরদী বাজারের ১ নম্বর গেট থেকে শুরু হয়ে রেলগেট পর্যন্ত এ মানববন্ধন বিস্তৃত ছিল। ব্যানার, প্ল্যাকার্ড হাতে নিয়ে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ এতে অংশ নেন।

‎মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইউএনও মো. মনিরুজ্জামান স্থানীয় প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে জনগণের সঙ্গে অমানবিক আচরণ করছেন এবং আওয়ামী লীগের অবশিষ্ট প্রভাবকে টিকিয়ে রাখার অপচেষ্টা চালাচ্ছেন। এ সময় বক্তারা তাঁকে অবিলম্বে অপসারণের দাবি জানান।

‎মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান, যুগ্ম আহ্বায়ক রাসেল পারভেজ, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনিসহ আরো অনেকে।

‎এ সময় বক্তারা বলেন, নবাগত ইউএনও মো. মনিরুজ্জামান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের আত্মীয় ও সাবেক ছাত্রলীগ নেতা। ইউএনওকে অপসারণ না করা হলে কঠোর থেকে কঠোর আন্দোলনের গড়ে তোলা হবে।

Oplus_16908288

এবিষয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, আমি মাত্র ৭-১০ দিন হলো এখানে জয়েন্ট করেছি। যোগদানের পর পদ্মা নদীতে অবৈধ চাঁদাবাজী ও বালু মহলে অভিযান চালিয়েছি। এজন্য হয়তো আমার প্রতি ক্ষোভ থেকে এই মানববন্ধন করেছে। আমি বিরুদ্ধে হানিফের আত্মীয় ও স্বেচ্ছাচারী আচরণসহ যেসব অভিযোগ করা হয়েছে এইসব অভিযোগ সব ভিত্তিহীন।

Tag :

Share This Post

About Author Information

ইউএনও’র অপসারণের দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন-বিক্ষোভ‎

Update Time : ১২:০৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫