পাবনা জেলা জামায়াতের লিডারশীপ ট্রেনিং সম্পন্ন
- Update Time : ১০:৫৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / ৪০৮ Time View
স্টাফ রিপোর্টারঃ
পাবনা জেলা জামায়াতের উদ্যোগে লিডারশীপ ট্রেনিং সম্পন্ন হয়েছে। শনিবার ( ২৭সেপ্টেম্বর ) সকালে আছির উদ্দিন সরদার মিলনায়তনে লিডারশীপ ট্রেনিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের আমির পাবনা-৪ (ঈশ্বরদী- আটঘরিয়া) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল।
ট্রেনিং এ সভাপতিত্ব করেন পাবনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক এ এস এম আব্দুল্লাহ। সহকারি সেক্রেটারি এস এম সোহেলের সঞ্চালনায় ট্রেনিং এ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির ও পাবনা-৫ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুজানগর উপজেলা জামায়াতের আমির ও পাবনা-২ (সুজানগর- বেড়া) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিন, পাবনা পৌর জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, পাবনা সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রব, সাঁথিয়া উপজেলা আমির মাওলানা মোখলেছুর রহমান, চাটমোহর উপজেলা আমির মাওলানা আব্দুল হামিদ, ভাংগুড়া উপজেলা আমির মাওলানা মহির উদ্দিন, আটঘরিয়া উপজেলা আমির মাওলানা নকিবুল্লাহ, জামায়াত নেতা ডঃ ইদ্রিস আলম ডঃ কামরুজ্জামান বকুল।
প্রধান অতিথি অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, জামায়াত নেতা কর্মীদের যোগ্যতা, দক্ষতায় অনন্য হতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজেদেরকে জনগণের সামনে যোগ্য ও দক্ষ হিসেবে উপস্থাপন করতে হবে।










