০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাঁথিয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

Nurunnobi
  • Update Time : ১০:২৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪৮৩ Time View

Oplus_16908288

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়া উপজেলায় পুর্ব শত্রুতার জেরে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগও রয়েছে। গত শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সাঁথিয়া পৌরসভার সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সিঙ্গাপুর প্রবাসী দুলাল হোসেন (৪০) সাঁথিয়া থানায় দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে একই গ্রামের মৃত যদু শেখের ছেলে দুলাল, রব্বান ও আজিজদের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরেই অভিযুক্তদের নেতৃত্বে ১৫-২০ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি সিঙ্গাপুর থেকে আনা স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে নেয়। লুট হওয়া সম্পদের মধ্যে ছিল একটি স্বর্ণের হাড় (৩৩ গ্রাম), তিনটি স্বর্ণের চেইন (৩৪.৫ গ্রাম), দুটি আইটি (৭ গ্রাম) এবং একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স। এছাড়া ভাঙচুরে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। মোট ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা।

এই ঘটনায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

প্রবাসী দুলাল হোসেন বলেন, “জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আমার পরিবারের ওপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। আমি এই হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং লুট হওয়া সম্পদ উদ্ধারের দাবি জানাই।”

তবে অভিযুক্ত রব্বান ঘটনার অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা কোনো হামলা বা লুটপাট করিনি। তারা নিজেরাই ভাঙচুর করে আমাদের নামে মিথ্যা অভিযোগ দিয়েছে।”

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Share This Post

About Author Information

সাঁথিয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

Update Time : ১০:২৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫