০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আতাইকুলায় মরহুম মাওলানা আব্দুল হামিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

Nurunnobi
  • Update Time : ০৫:১৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮৪ Time View

Oplus_16909312

স্টাফ রিপোর্টারঃ
পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের বনগ্রাম পূর্ব পাড়া নিবাসী, হরিপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও পুষ্পপাড়া কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী মরহুম মাওলানা আব্দুল হামিদের রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বাদ জোহর মরহুমের নিজ বাসভবনে আয়োজিত এ মাহফিলে স্থানীয় ওলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন স্তরের জনগণ অংশগ্রহণ করেন।

Oplus_16909312

দোয়া মাহফিল পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-৫ (সদর) আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও পাবনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের সুরা সদস্য ও পৌর জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, সদর উপজেলা জামায়াতের সুরা সদস্য ও আতাইকুলা ইউনিয়ন জামায়াতের তদারককারী মাওলানা জামাল উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেন, “মরহুম মাওলানা আব্দুল হামিদ ছিলেন একজন খাঁটি মানুষ, আলোকিত শিক্ষক এবং সমাজের সৎ পথপ্রদর্শক। তিনি তার জীবনে শিক্ষা ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় যে অবদান রেখে গেছেন, তা আজীবন শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে আমরা একজন আদর্শবান শিক্ষক ও আলেমকে হারালাম। আজকের এই দোয়া মাহফিল তার রুহের মাগফিরাতের পাশাপাশি আমাদের জন্যও একটি শিক্ষা — যেন আমরা তার আদর্শকে অনুসরণ করে জীবন গড়তে পারি।

দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা ফরিদুল ইসলাম। মাহফিলে উপস্থিত ছিলেন আতাইকুলা ইউনিয়ন জামায়াতের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আকরাম হোসেন মন্ডল, সেক্রেটারি মাওলানা হাফেজ সাইফুল ইসলাম, ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা মাহবুবর রহমান, হরিপুর দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা আব্দুল হাইসহ স্থানীয় বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ, ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত, জান্নাতবাসী হওয়া এবং পরিবার-পরিজনের জন্য ধৈর্য ও শান্তি কামনা করা হয়।

Tag :

Share This Post

About Author Information

আতাইকুলায় মরহুম মাওলানা আব্দুল হামিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

Update Time : ০৫:১৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫