০৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপপুর প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার

Nurunnobi
  • Update Time : ০৭:১৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৩৪ Time View

নিজস্ব প্রতিনিধিঃ
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কর্মরত এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে ঈশ্বরদীর জিগাতলা এলাকার একটি ভাড়া ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম কারপোভ ক্রিল (২৬)। তিনি রাশিয়ার নাগরিক এবং রূপপুর প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ইএসকেএম কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, কারপোভ ক্রিল জিগাতলা এলাকার চিকিৎসক আনোয়ার হোসেনের বাড়ির পঞ্চম তলার একটি ফ্ল্যাটে একা থাকতেন। শুক্রবার রাত থেকে তার সঙ্গে রাশিয়ায় থাকা পরিবারের সদস্যরা মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে বিষয়টি প্রকল্পের নিরাপত্তা কর্মকর্তাকে অবহিত করা হয়।

নিরাপত্তা কর্মকর্তা দোভাষী আনোয়ারুল ইসলাম, পাশের ফ্ল্যাটে থাকা আরেক রাশিয়ান নাগরিককে সঙ্গে নিয়ে ওই ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় কারপোভকে বিছানার ওপর উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়। পরে প্রকল্পে কর্মরত রাশিয়ান চিকিৎসক ডা. মিখাইল এসে তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারপোভ ক্রিল ব্রেন স্ট্রোকে মারা গেছেন। কয়েক দিন আগে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাও নিয়েছিলেন।”

তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

এ ঘটনায় রূপপুর প্রকল্প ও সংশ্লিষ্ট বিদেশি কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Share This Post

About Author Information

রূপপুর প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার

Update Time : ০৭:১৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫