০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন জনগণ: রফিকুল ইসলাম খান

Nurunnobi
  • Update Time : ১০:৩৯:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৫২ Time View

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0;?brp_del_th:null;?brp_del_sen:null;?delta:null;?module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

স্টাফ রিপোর্টারঃ
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ক্ষমতায় থাকা যে কোনো সরকারের পক্ষ থেকে শিবির ও জামায়াত সমর্থক ছাত্রদের ওপর সীমাহীন নির্যাতন চালানো হয়েছে। শিক্ষার্থীদের হত্যা, হলের ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। এসব অত্যাচারের শিকার হওয়া শিবিরই এখন দেশের নিরাপদ ঠিকানা। ডাকসু ও জাকসু আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়েছে। আগামী নির্বাচনে জনগণ জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে সংসদে পাঠাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সাঁথিয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা উলামা বিভাগ আয়োজিত উলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশকে প্রতিবেশী রাষ্ট্রের কাছে বিক্রি করে দিয়েছে এবং ইসলাম বিরোধী পরিকল্পনা গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় মাওলানা নিজামী, আব্দুস সোবহানসহ অনেক কেন্দ্রীয় নেতাকে হত্যা করা হয়েছে। ঢাবি থেকেই শুরু হয়েছিল ফ্যাসিস্ট শাসনের পতনের আন্দোলন, যা জনগণ সফলভাবে বাস্তবায়ন করেছে। নতুন করে কোনো ফ্যাসিবাদী শক্তিকে মাথাচাড়া দিয়ে ওঠতে দেওয়া হবে না।

Oplus_16908288

বক্তব্যে তিনি সাবেক বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, তিনি জামায়াত শিবিরের সাথে জড়িতদের শাস্তি এড়িয়ে পালিয়েছেন। যারা জামায়াত শিবিরের সাথে দূর্ব্যবহার করেছে তারা শেষ পর্যন্ত পালিয়েছেন। অবৈধ বিচারের সাথে জড়িতদের গ্রেপ্তার করে বিচার করা প্রয়োজন।

বিএনপির বিরুদ্ধে তিনি বলেন, দুর্নীতিতে তারা পাঁচবার চ্যাম্পিয়ন হলেও এখনও দেশের সম্পদ লুটপাট করে যাচ্ছে। তিনি বলেন, আগামীতে চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তোলা হবে।

উল্লেখ্য, সম্মেলনে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা আবু হানিফ, সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুস, পাবনা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুর রহিম, জেলা জামায়াতের নায়েবে আমীর ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো: ইকবাল হোসাইন, জেলা জামায়াতের সেক্রেটারি ও জেলা উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান এবং সাঁথিয়া উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা মোখলেছুর রহমান।

Tag :

Share This Post

About Author Information

জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন জনগণ: রফিকুল ইসলাম খান

Update Time : ১০:৩৯:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫