পাবনায় জামায়াত নেতা মাওলানা শফি উদ্দিনের জানাজায় হাজারো মানুষের ঢল
- Update Time : ১২:৪৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
- / ১৯১ Time View
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রবীণ রুকন (সদস্য) ,আটঘরিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর এবং উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতি সাবেক সভাপতি ও অধুনালুপ্ত বাংলাদেশ চাষী কল্যাণ সমিতির সাবেক পাবনা জেলা সভাপতি মাওলানা শফি উদ্দিনের জানাজা নামাজে হাজার হাজার মানুষের ঢল নামে।
বুধবার ১৯ জুন বাদ মাগরিব চানদাই হাফিজিয়া মাদ্রাসা ও ঈদগাহ ময়দানে মাওলানা শফি উদ্দিনের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। তিনি দুপুর ২.৩০ মিনিটে পাবনা অ্যাসোট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
উক্ত জানাজা নামাজ পুর্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, জেলা নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান এবং জেলা সেক্রেটারী প্রিন্সিপাল ইকবাল হোসাইন সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক এ এস এম আবদুল্লাহ, ইসলামীয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ আব্দুল লতিফ, মাওলানা জুবায়ের হোসেন খান, আটঘরিয়া উপজেলার সাবেক আমির হাফেজ মাওলানা আমিরুল ইসলাম, নবনির্বাচিত উপজেলা আমির মাওলানা নাসির উদ্দিন, একদন্ত ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল মালেক, লক্ষিপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা নজিবুল্লাহ সহ জেলা, উপজেলা, ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাজা নামাজে উপস্থিত ছিলেন। মাওলানা শফি উদ্দিন স্ত্রী, ছয় ছেলে চার মেয়ে, নাতি – নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় বলেন, মাওলানা শফি উদ্দিনের মৃত্যুতে আমাদের অপূরণীয় ক্ষতি হলো। পাবনাবাসী একজন যোগ্য ও প্রবীণ আলেমকে হারালো। তারা বলেন,শফি উদ্দিন সাহেব একজন ভালো মানুষ ছিলেন। তিনি ইসলামী অনুশাসন মেনে চলতেন এবং সমাজে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য সারা জীবন কাজ করে গেছেন।
নেতৃবৃন্দ আরো বলেন, মহান আল্লাহ মরহুমের ভালো কাজ গুলো কবুল করুন, তাকে ক্ষমা করুন এবং বেহেশত নসিব করুন। পরিশেষে তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং দোয়া করেন যেন আল্লাহ তায়ালা তাদেরকে সবরে জামিলা দান করেন।










