০৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাঁথিয়ায় ব্যাংক ম্যানেজারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, মুখ না খুলতে কোরআন শরীফ শপথ

Nurunnobi
  • Update Time : ১০:২২:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
  • / ১৪৮ Time View

নিজস্ব সংবাদদাতা:
পাবনার সাঁথিয়া উপজেলায় ব্যাংক ব্যবস্থাপকের বাড়ির সকল সদস্যকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার বিষয়ে মুখ না খুলতে ডাকাত দল যাওয়ার সময় পরিবারের সদস্যদের কোরআন শপথ করান।

স্থানীয় সুত্রে জানা যায়, সাঁথিয়া পৌরসভাধীন চোমরপুর গ্রামের বাসিন্দা ও আতাইকুলা জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনজুরুল ইসলামের বাড়িতে রোববার ৫ এপ্রিল রাত আড়াইটায় রান্নাঘরের গ্রিল কেটে ০৭ জনের একদল ডাকাত ঘরে প্রবেশ করে। মুখোশধারী ডাকাতরা মনজুরুল ইসলাম, তার স্ত্রী ও কন্যাকে হাত- পা বেঁধে অস্ত্রের মুখে একটি কক্ষে জিম্মি করে। জিম্মি অবস্থায় হত্যার ভয় দেখিয়ে ঘরের আলমারির চাবি নেয়। আলমারি থেকে নগদ এক লাখ ৪০ হাজার টাকা ও ১৭ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

এ ঘটনা কাউকে না বলার জন্য ডাকাতরা যাওয়ার সময় ওই পরিবারের সদস্যদের হাতে কোরআন শরীফ রেখে শপথ করায়। জনতা ব্যাংকের ব্যবস্থাপক মনজুরুল ইসলাম জানান, ডাকাতরা ঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে কিছু বুঝে উঠার আগেই তারা আমাদের হাত-পা বেঁধে জিম্মি করে ফেলে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ডাকাতির ঘটনায় এজাহারের প্রস্তুতি চলছে। আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরির্দশন করেন।

Tag :

Share This Post

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাঁথিয়ায় ব্যাংক ম্যানেজারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, মুখ না খুলতে কোরআন শরীফ শপথ

Update Time : ১০:২২:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪