০৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুর ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে “জুলাই শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট” এর শুভ উদ্বোধন

Nurunnobi
  • Update Time : ০১:৪১:৩০ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪৫৮ Time View

oplus_1024

স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা সদর উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এবং সাদুল্লাপুর ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হলো “জুলাই শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় দুবলিয়া হাই স্কুল মাঠে জমকালো আয়োজনে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা-৫ (সদর) আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমীর প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার আবু ইসহাক এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ মকবুল হোসেন।

oplus_1024

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর জামায়াতের নায়েবে আমীর মাওলানা জাকারিয়া হোসাইন, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার ফায়সাল আহমেদসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন বলেন, “এই ধরনের ক্রীড়া আয়োজন শুধু বিনোদন নয়, বরং তরুণ প্রজন্মকে সুস্থ মন-মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শহিদদের স্মৃতিকে সম্মান জানিয়ে খেলাধুলার মাধ্যমে সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে। জামায়াতে ইসলামী সবসময়ই যুব উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখে এবং ভবিষ্যতেও রাখবে।”

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ও ৪ নং ওয়ার্ড ফুটবল একাদশ। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ৪ নং ওয়ার্ড ৩-১ গোলের ব্যবধানে জয় লাভ করে।

Tag :

Share This Post

About Author Information

সাদুল্লাপুর ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে “জুলাই শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট” এর শুভ উদ্বোধন

Update Time : ০১:৪১:৩০ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫