০৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাঁথিয়ায় শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত

Nurunnobi
  • Update Time : ০৭:০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / ৩৮৪ Time View

Oplus_16908288

সাঁথিয়া সংবাদদাতাঃ
শিক্ষকদের চলমান আন্দোলনের সাথে সংহতি এবং শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে পাবনার সাঁথিয়ায় স্কুল ও কলেজের শিক্ষকদের অংশগ্রহণে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২ টার সময় সাঁথিয়া উপজেলা গেটের সামনে সাঁথিয়ার বিভিন্ন স্কুল এবং কলেজের শিক্ষকরা মানব বন্ধনে অংশগ্রহণ করেন।

জোড়গাছা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হাই এর সভাপতিতত্বে এবং দাড়ামুদা স্কুল এন্ড কলেজের শিক্ষক নাছির উদ্দিন এর পরিচালনায় উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন সাথিয়া মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মনসুর আলী, জোড়গাছা কলেজের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন উল্লাস, সাঁথিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিবুর রহমান, সহকারী অধ্যাপক আশরাফ আলী, দৌলতপুর ইমাম হোসাইন একাডেমির শিক্ষক আনসার আলী, দাড়ামুদা স্কুল এন্ড কলেজের শিক্ষক ইউনুস আলী প্রমুখ।

শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, ৫০০ টাকা বাড়ি ভাড়া ভাতার প্রজ্ঞাপন বাতিল করে অনতিবিলম্বে ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং মূল বেতনের ৭৫ শতাংশ হারে উৎসব বোনাস প্রদানের আহ্বান জানান। কেন্দ্রীয় ঘোষিত শিক্ষকদের দাবি আদায়ের যে কোনো কর্মসূচি সাঁথিয়ার শিক্ষকরা পালন করবে।

Tag :

Share This Post

About Author Information

সাঁথিয়ায় শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত

Update Time : ০৭:০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫