০৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাঁথিয়ায় বৃদ্ধা মাকে বেধড়ক মারধর, ভিডিও ভাইরাল – ছেলে-বৌসহ পাঁচজন গ্রেফতার

Nurunnobi
  • Update Time : ১০:২৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / ৪৯০ Time View

স্টাফ রিপোর্টারঃ

পাবনার সাঁথিয়ায় সামাজিক মূল্যবোধ ও মানবিকতার অবক্ষয়ের একটি নির্মম চিত্র প্রকাশ পেয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে, এক বৃদ্ধা মাকে বেধড়ক মারধর করছেন তার নিজেরই ছেলে ও ছেলের বউ। ভিডিওটি আজ রোববার (৩০ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঘটনাটি ঘটেছে সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে। গ্রেফতারকৃতরা হলেন—বৃদ্ধার ছেলে নজরুল ইসলাম (৪৫), ছেলের স্ত্রী সোনালী খাতুন (৪০), ছেলের শ্যালক মনিরুজ্জামান (৪২), শ্যালিকা ফরিদা খাতুন (৩৮) এবং আরও এক আত্মীয় মুরশিদা খাতুন (৩৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে দীর্ঘদিন ধরেই ওই বৃদ্ধা মায়ের ওপর নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল তার ছেলে ও পরিবারের অন্যান্য সদস্যরা। আজ প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বৃদ্ধাকে গালিগালাজ, ধাক্কা, লাথি ও চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে—যা যে কোনো মানুষের বিবেককে নাড়া দেয়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই সাঁথিয়া থানা পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল যৌথ অভিযান চালিয়ে অভিযুক্তদের বিকেলে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান জানান, “ভিডিওটি দেখার পরপরই আমরা দ্রুত পদক্ষেপ নিই। স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে, স্থানীয়দের মধ্যে এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই জানিয়েছেন, বৃদ্ধা মা দীর্ঘদিন ধরেই পরিবারের অবহেলা ও নির্যাতনের শিকার হয়ে আসছিলেন। এই ঘটনায় প্রশাসনের দ্রুত পদক্ষেপ ও অভিযুক্তদের গ্রেফতারে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনার নিন্দায় ফেটে পড়েছে মানুষ। অনেকেই বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ানোর এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tag :

Share This Post

About Author Information

সাঁথিয়ায় বৃদ্ধা মাকে বেধড়ক মারধর, ভিডিও ভাইরাল – ছেলে-বৌসহ পাঁচজন গ্রেফতার

Update Time : ১০:২৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫