০৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাঁথিয়ায় ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

Nurunnobi
  • Update Time : ০২:৩৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / ৩৮৪ Time View

oplus_1024

নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত পাবনা-১ (সাঁথিয়া-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন-এর আর-আতাইকুলা ইউনিয়ন সফর উপলক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকাল ৩টায় আর-আতাইকুলা উচ্চ বিদ্যালয় মাঠে আর-আতাইকুলা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ শহিদুল ইসলাম, এবং পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর, আটঘরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা জহুরুল ইসলাম খান। প্রধান অতিথি বক্তব্যে
তিনি বলেন, “বাংলাদেশ আজ ন্যায়, নীতি ও আদর্শ থেকে বিচ্যুত। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশকে একদলীয় শাসনের দিকে ঠেলে দেওয়া হয়েছে। জামায়াতে ইসলাম মানুষকে ইসলামের পথে, ন্যায়বিচারের পথে আহ্বান করে। আমরা জনগণের ভালোবাসায় বিশ্বাস করি, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে দৃঢ় প্রতিজ্ঞ।”

তিনি আরও বলেন,“আসন্ন নির্বাচনে জনগণ যেন ভোটের মাধ্যমে ইসলাম, ন্যায় ও পরিবর্তনের পক্ষে সিদ্ধান্ত নিতে পারে—সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

উক্ত নির্বাচনী সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পাবনা-১ (সাঁথিয়া) আসনের এমপি প্রার্থী ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। তিনি বলেন,“এই দেশের মানুষ শান্তি চায়, নিরাপত্তা চায়, এবং ইসলামি মূল্যবোধভিত্তিক একটি ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা চায়। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই কাজ করছে—দেশে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়, সততা ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করতে চাই।”

তিনি আরও বলেন,“জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। সুষ্ঠু নির্বাচন হলে ইনশাআল্লাহ, জামায়াত বিজয়ী হবে এবং জনগণের আস্থা অর্জন করবে। আমি জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই, বিশেষাধিকারভোগী নেতা হিসেবে নয়।”

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও পাবনা পৌরসভার মেয়র প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান, সাঁথিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুল মালেক, সাবেক আমীর ও সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক ড. ইদ্রিস আলম, এবং শিবিরের জেলা সভাপতি মো. মুন্নাফ হোসেন প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেসুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আনিছুর রহমান, ভুলবাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মাহাতাব উদ্দিন, আর-আতাইকুলা ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মো. শাহাদাৎ হোসেন, জামায়াতে যুব বিভাগের জেলা সেক্রেটারি মো. তাজুল ইসলাম,সহ জামায়াত, শিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভা শেষে উপস্থিত জনতার মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আগামী নির্বাচনে জামায়াত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন ।

Tag :

Share This Post

About Author Information

সাঁথিয়ায় ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

Update Time : ০২:৩৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫