শহীদ নিজামীর কবর জিয়ারত করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান
- Update Time : ১১:৪১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ৩০৩ Time View
স্টাফ রিপোর্টারঃ
পাবনায় নির্বাচনী জনসভা শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও সাবেক মন্ত্রী শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী (রহিমাহুল্লাহ)-এর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান।
শনিবার (২৪ ডিসেম্বর) রাতে পাবনায় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি কবর জিয়ারত করেন। এ সময় আমীরে জামায়াত মহান আল্লাহর দরবারে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী (রহিমাহুল্লাহ)-এর রূহের মাগফিরাত, শাহাদাত কবুলিয়াত এবং জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য বিশেষ দো’য়া করেন।

কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, পাবনা জেলা জামায়াতের আমীর মাওলানা আবু তালেব মন্ডল, নায়েব আমীর প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন, শহীদ নিজামীর সুযোগ্য পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন ।
দো’য়া মাহফিলে শহীদ নিজামীর ইসলামী আন্দোলনে অবদান স্মরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া কামনা করা হয়।









