০৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মানবতার কল্যাণে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি প্রিন্সিপাল ইকবাল হোসাইনের

Nurunnobi
  • Update Time : ০৮:২৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / ২৩০ Time View

Oplus_16908288

পাবনা সংবাদদাতাঃ
মানবতার কল্যাণ ও গণমানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন পাবনা-৫ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন।

বুধবার সন্ধ্যায় দারুল আমান ট্রাস্ট ক্যাম্পাসে পাবনা-৫ আসনের নির্বাচনী প্রধান কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা-৫ নির্বাচনী পরিচালনা কমিটির পরিচালক ও পাবনা জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক এ এস এম আব্দুল্লাহ। সঞ্চালনা করেন পাবনা সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল।

Oplus_16908288

প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেন, “আমরা সবসময় সমাজের সুখ-দুঃখে মানুষের পাশে থেকেছি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাকে প্রার্থী করা হয়েছে, আমরা সবাই সেই সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করছি।” তিনি দাবি করেন, জনগণের পাশে থাকার কারণেই দেশে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, “যারা ভোট ডাকাতির স্বপ্ন দেখছেন, তাদের সে স্বপ্ন আর বাস্তবায়ন করতে দেওয়া হবে না। দেশের মানুষ এখন সচেতন; ভোট ডাকাতি প্রতিরোধের উপায়ও জনগণ জেনে গেছে। এবার প্রশাসনও ভোট ডাকাতি প্রতিহত করতে সক্রিয় ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—পাবনা পৌর জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম সোহেল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক রেজাউল করিম, মাওলানা আব্দুস সুবহানের ছেলে আলহাজ্ব আমিনুল ইসলাম পান্না, পাবনা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রব, পাবনা জেলা আইনজীবী সমিতির সম্পাদক সুলতান মাহমুদ খান এশিয়া, অধ্যাপক আব্দুল ওয়াদুদ, শহীদ জাহিদুল ইসলামের পিতা দুলাল উদ্দিন মাস্টার, ইসলামী ছাত্রশিবির পাবনা শহর শাখার সভাপতি গোলাম রহমানসহ আরও অনেকে।

এ ছাড়া অনুষ্ঠানে মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্তাজ আলী, পাবনা জেলা জামায়াতের শুরা সদস্য ও পৌর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আহম্মেদ, খন্দকার মাওলানা জাকারিয়া, আশরাফুল আলম হেলাল, দেলোয়ার হোসেন (কাতার), আব্দুল ওহাব প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Share This Post

About Author Information

মানবতার কল্যাণে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি প্রিন্সিপাল ইকবাল হোসাইনের

Update Time : ০৮:২৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫