ভাঙ্গুড়ায় সামাজিক সংগঠন প্রজন্ম ২৪ পক্ষ থেকে প্রতিবন্ধী কে হুইল চেয়ার বিতরণ
- Update Time : ১২:০৩:২১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / ৩৪৯ Time View
ভাঙ্গুড়া প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের একজন শারীরিকভাবে অক্ষম ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান করেছেন সামাজিক সংগঠন প্রজন্ম২৪ পরিবার। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত এই মানবিক সহায়তা প্রদান করেন সংগঠন টি। জানা যায়, দিলপাশার ইউনিয়নের পাটুল গ্রামের এক শারীরিক প্রতিবন্ধী চলাচলে অক্ষম হয়ে দীর্ঘদিন ধরে মানবেতর জীবন যাপন করছিলেন।

বিষয়টি নজরে এলে সামাজিক সংগঠন প্রজন্ম ২৪ পরিবারকে একটি হুইলচেয়ার দেওয়া হয়।এর আগে উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোজাহিদ স্বপন নগদ অর্থ প্রদান করেন। প্রধান অতিথি মোঃ নূর মোজাহিদ স্বপন তাঁর বক্তব্যে প্রজন্ম ২৪’-এর উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, “প্রতিবন্ধী মানুষ সমাজের বোঝা নয়। তারা সঠিক সুযোগ পেলে দেশের সম্পদে পরিণত হতে পারে। এই উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়, যা সমাজের অন্যদেরও অসহায়দের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।”
বিশেষ অতিথি প্রভাষক জাফর ইকবাল হিরোক বলেন, এই ধরনের সহযোগিতা শুধু বস্তুগত সাহায্য নয়, বরং প্রতিবন্ধী মানুষের প্রতি সমাজের সহানুভূতি ও দায়িত্ববোধেরই প্রতীক। তারা আশা প্রকাশ করেন, বিতরণের মাধ্যমে পাওয়া এই সামগ্রী গুলো সুবিধা ভোগীদের জীবন যাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে।সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে তাদের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

চেয়ার পেয়ে খুশি প্রতিবন্ধীরা বলেন, ‘আমার চলাফেরায় খুব কষ্টে ছিলাম। এখন একটু স্বাভাবিকভাবে চলতে পারব। এটি আমাদের অনেক উপকারে এসেছে।’
চেয়ার বিতরণ অনুষ্ঠানে আয়োজন করেন প্রজন্ম ২৪ পরিবার উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ নূর মোজাহিদ স্বপন ও সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ এস এম হুমায়ূন আহমেদ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ লিখন সরকার, কৃষক দল নেতা আলামিন, এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রজন্ম ২৪পরিবারের মোঃ আনোয়ার, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ আশিক ইসলাম সহ প্রমুখ।









