০৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গুড়ায় এক নারীর ব্যাগ থেকে উধাও হলো ১ লাখ ১০ হাজার টাকা

Nurunnobi
  • Update Time : ০৬:৪৯:০২ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / ৩৩১ Time View

Oplus_16908288

ভাঙ্গুড়া প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় প্রবাসী স্বামীর পাঠানো রেমিট্যান্স ব্যাংক থেকে তুলে ফেরার পথে ১ লাখ ১০ হাজার টাকা খোয়ানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে ভাঙ্গুড়া পৌর শহরের শরৎনগর বাজারে অবস্থিত অগ্রণী ব্যাংক বড়ালব্রীজ শাখার সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রেখা খাতুন (৩৫) উপজেলার ভবানীপুর দক্ষিণপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী হাফিজুর রহমানের স্ত্রী। তিনি জানান, তার স্বামী বেতন ও বন্ধুর কাছ থেকে ধার নিয়ে অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১ লাখ ২৯ হাজার টাকা রেমিট্যান্স পাঠান। ওইদিন সকালে চেকের মাধ্যমে তিনি পুরো টাকা উত্তোলন করে ভ্যানিটি ব্যাগে রাখেন।

রেখা খাতুন বলেন, “ব্যাংকের ভেতর বসে থাকা কয়েকজন বোরকা পরিহিত নারী আমার টাকার বান্ডিল রাখা দেখে। আমি ব্যাংক থেকে বের হয়ে পাশে একটি কাপড়ের দোকানে পোশাক কিনতে যাই। তখন তারাও আমার আশপাশে ঘোরাঘুরি করছিল। কিছুক্ষণ পর ব্যাগ খুলে দেখি, ১ লাখ ১০ হাজার টাকার দুটি বান্ডিল নেই। ওই নারীরাও তখন সেখানে ছিল না।”

ব্যাংক ব্যবস্থাপক মো. শরিফুল ইসলাম বলেন, “ভুক্তভোগী নারী তার স্বামীর পাঠানো ১ লাখ ২৯ হাজার টাকা চেকের মাধ্যমে উত্তোলন করেছেন। পরবর্তীতে টাকাগুলো খোয়া গেছে বলে আমাকে জানান।”

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়। তবে ভুক্তভোগী নারী এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করেননি। এছাড়া তিনি কীভাবে টাকা খোয়ালেন, সে বিষয়েও পরিষ্কার করে কিছু বলতে পারছেন না।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার দ্রুত প্রশাসনের সহায়তা কামনা করছেন।

Tag :

Share This Post

About Author Information

ভাঙ্গুড়ায় এক নারীর ব্যাগ থেকে উধাও হলো ১ লাখ ১০ হাজার টাকা

Update Time : ০৬:৪৯:০২ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫