০৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর উপজেলা জামায়াতের নির্বাচনী গণসংযোগে গণজোয়ার

Nurunnobi
  • Update Time : ১০:২৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪৬৪ Time View

Oplus_16908288

নিজস্ব প্রতিনিধিঃ
পাবনা জেলার ফরিদপুর উপজেলার ডেমরা বাজারে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পাবনা-৩ (চাটমোহন-ভাঙ্গুরা-ফরিদপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা আলী আছগার সাহেবের নেতৃত্বে অনুষ্ঠিত হয় এক বিশাল নির্বাচনী গণসংযোগ।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে ডেমরা ইউনিয়নের প্রাণকেন্দ্র ডেমরা বাজারে আয়োজিত এ গণসংযোগে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক স্থানীয় জনগণ। দুপুর থেকেই বাজার এলাকায় মানুষের ঢল নামে, জনস্রোতে ভরে ওঠে বাজার প্রাঙ্গণ।

গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাওলানা আলী আছগার সাহেব বলেন, “আমরা এমন একটি রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখি, যেখানে সত্য, ন্যায় ও নৈতিকতার ভিত্তিতে সমাজ পরিচালিত হবে। একটি কল্যাণভিত্তিক শাসনব্যবস্থা গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। আমি এই জনপদের সন্তান, আপনাদের ভাই—আমার জীবন আমি আপনাদের কল্যাণে উৎসর্গ করতে চাই। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, উন্নয়ন, ন্যায়বিচার ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে আমি আপনাদের পাশে থাকব। ইনশাআল্লাহ, যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, তাহলে প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডে আপনাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে অগ্রসর হব।”

তিনি আরও বলেন, “বর্তমান রাজনীতিতে যে নৈতিক সংকট ও আদর্শহীনতা ছড়িয়ে পড়েছে, তা জাতির ভবিষ্যতের জন্য হুমকি। এই অবক্ষয় থেকে উত্তরণের একমাত্র উপায় হলো আদর্শিক নেতৃত্বের উত্থান। আমরা সেই আদর্শিক রাজনীতিরই প্রতিনিধিত্ব করছি, যেখানে ক্ষমতা নয়, বরং জনসেবাই প্রধান উদ্দেশ্য।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন ফরিদপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু তালিব, ডেমরা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আফজাল হোসেন, সেক্রেটারি হাফেজ এইচ এম আলামিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

গণসংযোগে ডেমরা ইউনিয়নের স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, আলেম, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। অনেকেই অধ্যাপক আলী আছগার সাহেবের বক্তব্যে অনুপ্রাণিত হয়ে তাঁকে ভোট ও সমর্থনের প্রতিশ্রুতি দেন।

এই গণসংযোগে যে উচ্ছ্বাস ও গণসম্পৃক্ততা দেখা গেছে, তা ইঙ্গিত দেয় যে পাবনা-৩ আসনে একটি নতুন রাজনৈতিক বার্তা পৌঁছে গেছে—আদর্শিক নেতৃত্বের এক বাস্তব প্রত্যাশা।

Tag :

Share This Post

About Author Information

ফরিদপুর উপজেলা জামায়াতের নির্বাচনী গণসংযোগে গণজোয়ার

Update Time : ১০:২৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫